সঠিক নিয়মে যেভাবে আল আজহার ইউনিভার্সিটির স্কলারশিপের জন্য আবেদন করবেন ২০২০-২৭

  • author-image

    M. Kefayetullah Al-Azhari

  • blog-tag আল আজহার ইউনিভার্সিটি স্কলারশিপ
  • blog-comment 0 comment
  • created-date 01 Jul, 2026
blog-thumbnail

সুখবর! আজ (1/7/2026 ) থেকে আল-আজহার শরীফে অধ্যয়নরত বিদেশি (ওয়াফিদ) শিক্ষার্থীদের জন্য ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের স্কলারশিপ আবেদন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এই সুযোগটি তাদের জন্য, যারা বর্তমানে নিজস্ব খরচে আল-আজহার বিশ্ববিদ্যালয় বা আল-আজহারের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়ন করছেন এবং নির্ধারিত শর্ত পূরণ করেন। আপনি যদি বর্তমানে আল-আজহারে অধ্যয়নরত একজন বাংলাদেশি শিক্ষার্থী হন, তাহলে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করে স্কলারশিপের জন্য বিবেচিত হওয়ার সুযোগ গ্রহণ করতে পারেন। এই ব্লগে আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র এবং গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো সহজ বাংলায় তুলে ধরা হয়েছে।


১. আবেদন করার সময়

  • আবেদন শুরু: বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে
  • শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • নির্ধারিত সময়ের পরে আবেদন গ্রহণ করা হবে না।

২. আবেদন করার নিয়ম

শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে।

QR Code স্ক্যান করে অথবা উপরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন সম্পন্ন করতে হবে : https://azhar.gov.eg/regwfd/menha.aspx


৩. আবেদন ফরম পূরণের নিয়ম

সব তথ্য অবশ্যই পাসপোর্ট অনুযায়ী লিখতে হবে।

বিশেষভাবে খেয়াল রাখবেন—

  • নামের বানান
  • জন্ম তারিখ
  • পাসপোর্ট নম্বর
  • পাসপোর্ট ইস্যু ও মেয়াদ শেষ হওয়ার তারিখ
  • জাতীয়তা
  • ইমেইল
  • মোবাইল নম্বর

কোনো তথ্য ভুল বা অসম্পূর্ণ দেওয়া যাবে না।


৪. ডকুমেন্ট স্ক্যান করার নিয়ম

মোবাইল দিয়ে ছবি তোলা না করে সম্ভব হলে স্ক্যানার ব্যবহার করুন।

যদি মোবাইল ব্যবহার করেন, তাহলে—

  • পরিষ্কার আলোতে ছবি তুলবেন
  • চার কোণা যেন দেখা যায়
  • কোনো অংশ কাটা না যায়
  • ঝাপসা না হয়

৫. যেসব কাগজপত্র লাগবে

(ক) সকল আবেদনকারীর জন্য

১. বর্তমান অধ্যয়নের সনদ (Study Certificate)

যেখানে উল্লেখ থাকবে—

  • আপনি বর্তমানে কোথায় পড়ছেন
  • কোন শ্রেণি/বর্ষে আছেন
  • ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে অধ্যয়নরত

২. যদি আপনি দ্বিতীয় বর্ষ বা তার উপরে পড়েন

তাহলে পূর্ববর্তী বর্ষে উত্তীর্ণ হওয়ার সনদ (Result/Transcript) দিতে হবে।

বিজ্ঞপ্তিতে বিশেষভাবে বলা হয়েছে—

সনদে অবশ্যই আপনার প্রাপ্ত গ্রেড/রেজাল্ট (التقدير) লেখা থাকতে হবে।


৩. স্নাতকোত্তর (মাস্টার্স/পিএইচডি) আবেদনকারীদের জন্য

বর্তমানে যে বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, সেখানকার স্টাডি সার্টিফিকেট দিতে হবে।


৪. পাসপোর্ট

  • বৈধ পাসপোর্টের কপি

৫. ইকামা (যদি মিশরে থাকেন)

বর্তমান ইকামার কপি।


৬. বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের জন্য

যদি প্রথম বর্ষে ভর্তি হতে চান, তাহলে

تنسيق القبول (Admission Coordination Slip) সংযুক্ত করতে হবে।


৭. স্নাতকদের জন্য

Bachelor Degree Certificate সংযুক্ত করতে হবে (যদি প্রযোজ্য হয়)।


৬. ভাষা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য

যদি আপনি

  • Sheikh Zayed Center
  • অথবা
  • Arabic Language Institute ( দিরাসা খাস্ছা )

থেকে আবেদন করেন,

তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র সংযুক্ত করা উত্তম।


৭. খুব গুরুত্বপূর্ণ সতর্কতা

যদি

  • কোনো কাগজ অসম্পূর্ণ হয়,
  • ভুল তথ্য দেন,
  • প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড না করেন,

তাহলে আবেদন বাতিল হতে পারে।


৮. জন্ম তারিখ লেখার নিয়ম

জন্ম তারিখ লিখতে হবে—

দিন → মাস → বছর

উদাহরণ:

15 / 08 / 2005


৯. একাধিক আবেদন করবেন না

একজন আবেদনকারী মাত্র একবার আবেদন করবেন।

একাধিক আবেদন করলে আবেদন বাতিল হতে পারে।


১০. আবেদন গ্রহণ হলে কী হবে?

নভেম্বর অথবা ডিসেম্বর ২০২৬-এর মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের নাম প্রকাশ করা হবে। 

author_photo
M. Kefayetullah Al-Azhari

Arabic Language, Arabic Grammar, Arabic Conversation, Arabic Writing, Language Editing, Arabic Calligraphy, Translation, Research, Academic Writing, Content Writing, Curriculum Development, Diploma Program Development, Online Teaching, Instructional Design, E-learning, AI in Education, Educational Technology, Artificial Intelligence, Learning Management Systems (LMS), Course Creation, Islamic Studies, Qur'anic Studies, Public Speaking, Leadership, Project Management, Educational Leadership, Digital Marketing, Social Media Management, Entrepreneurship, Training & Coaching, Editing & Proofreading, Cross-Cultural Communication, Critical Thinking, Problem Solving, Team Management, Strategic Planning, Microsoft Office, Google Workspace, Canva, Adobe Photoshop, Video Editin

Muhammad Kafayet Ullah is an author, researcher, translator, language editor, and trainer from Bangladesh. He currently serves as the Language Editor and Arabic Columnist for Jaridat Al-Usbu' Al-Arabi in Egypt. He is also the Founder and CEO of Mawrid Academy, an AI-powered online learning platform dedicated to providing world-class diploma programs. He is currently pursuing his studies at Al-Azhar University in Cairo, Egypt. His expertise includes Arabic language, Islamic studies, translation, curriculum development, educational technology, and AI-powered learning. His mission is to make high-quality education accessible to learners worldwide through innovation, technology, and artificial intelligence.

0 comment